,

আশ্বাসে ধর্মঘট স্থগিত

news-image

নিউজ ডেস্ক : বিআরটিএ ও পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে ৭২ ঘণ্টার ধর্মঘট স্থগিত করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। সোমবার (১৪ অক্টোবর) বিআরটিএ সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সভা হয়।

সভায় দাবি পূরণের আশ্বায় পেয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান সংগ্রাম পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল।

তিনি বলেন, মালিক-শ্রমিকের নয় দফার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশানুরূপ সাড়া এবং দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতির প্রেক্ষিতে ঘোষিত লাগাতার ৭২ ঘণ্টার সিএনজি অটোরিকশা ধর্মঘট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

সভায় মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. বরকত উল্লাহ ভুলু ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলালসহ অন্য নেতারা অংশ নেন।

গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে ১৫-১৭ অক্টোবর ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় সংগ্রাম পরিষদ। ধর্মঘটের সমর্থনে রোববার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভা করে সংগঠনটি। ওই সমাবেশে সংগ্রাম পরিষদের নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা