,

অবশেষে বিয়ের পিড়িতে সেই প্রেমিকা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অনশনে থাকার পর প্রেমিক আবু হাসেমের সাথে বিয়ের পিড়িতে বসার সুযোগ পেলেন প্রেমিকা রিমা বেগম। রোববার ওই বাড়িতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

উপজেলার কাউরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু হাসেমের (২২) বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেরার উওর কৃঞ্চ গোবিন্দপুর গ্রামের মোহবুল হকের মেয়ে রিমা বেগম।

ওই অনশনের ফলে বিষয়টি নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় অনশনের সংবাদটি। এটি তখন স্থানীয় জনপ্রতিনিধিদের-ও নজরে আসে এবং তারা এর সুরাহা করতে এগিয়ে আসেন।

এরপর এ নিয়ে রোববার গভীর রাত পর্যন্ত গ্রাম্য সালিশ চলে। সালিশে আবু হাসেম ও রিমা বেগমের প্রেমের সম্পর্ক প্রমাণিত হয়। ফলে আবু হাসেম ও তার পরিবার রিমা বেগমকে স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি হয়। ওই রাতেই ৫০ হাজার টাকা কাবিনের বিনিময়ে প্রেমিকা রিমাকে বিয়ে করেন প্রেমিক আবু হোসেন।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান বাবুল শেখ বলেন, মেয়েটি ৪ দিন ধরে অনেশনে রয়েছে শুনে গ্রাম্য প্রধানদের সাথে নিয়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সত্য প্রমানিত হলে গ্রামের সকলের উপস্থিতিতে ছেলের পরিবার দোষ স্বীকার করে এবং মেয়েটিকে ৫০ হাজার টাকা কাবিন দিয়ে ছেলে আবু হাসেমের বউ করে নেয়।

প্রসঙ্গত, প্রেমিক আবু হাসেমের সাথে প্রায় বছর খানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল রিনা বেগমের। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিক বার শারেরিক সম্পর্কও স্থাপন করেন আবু হোসেন । কিন্তু পরে বিয়ে না করে নানা রকম তালবাহানা করতে থাকেন। শেষে কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনেশন করে মেয়েটি। আবু হোসেন তাকে বিয়ে না করলে আত্মহত্যা করারও হুমকি দিয়েছিলেন রিনা বেগম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা