সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিনের রিমান্ডে চায় পুলিশ বিএনপি নেতা হাফিজকে

news-image

নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিতে চায় পুলিশ। আজ রোববার সকালে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বিএনপির এই নেতাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৪)। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, সাতদিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একই মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবারই গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থী’ অংশের মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পানি সম্পদমন্ত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে