,

সাভার পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজন নিহত

news-image

সাভারের হরিণধরায় বিসিক পরিচালিত চামড়া শিল্পনগরীতে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি। পরে তিনি বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় মারা যান। পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সে-ও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা