,

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা ও শিশুকন্যাকে গলা কেটে হত্যা

news-image

টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন। ব্যবসার কারণে অনেক সময় তাকে রাত করে বাড়িতে ফিরতে হয়। শনিবার রাতে চার বছরের মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমিয়েছিলেন লাকী বেগম। একা পেয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লাকী বেগম এবং তার মেয়ে আলিফাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা