,

উন্নয়ন প্রকল্পে কাজের মান নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়ন প্রকল্পে কাজের মান নিশ্চিত করতে হবে। এখানে কারো গাফিলতি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সারা বছর চলাচল উপযোগী ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সড়কসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রত্যক্ষকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জের তিনটি উপজেলার সঙ্গে সংযোগ সড়ক হচ্ছে। এতে করে ঢাকা ও দেশের অন্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। সংযোগ সড়ক চালু হলে এর সুফল হাওরবাসী পাবে এবং অর্থনীতির নতুর দ্বার উন্মোচিত হবে।

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রস্তাবিত মিঠামইন ক্যান্টনমেন্ট সম্পর্কে অবহিত করা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, বিকেলে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে’ ৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা এবং শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা