সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় বসতে বুয়েট শিক্ষার্থীরা আইডি কার্ড হাতে ক্যাম্পাসে

news-image

নিজস্ব প্রতিবেদক : বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে ক্যাম্পাস অডিটোরিয়ামে প্রবেশ করছেন। এর আগে তারা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন।

ক্যাম্পাস অডিটরিয়ামে তারা বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসবেন। শুক্রবার বিকেল পাঁচটায় এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

গতকাল ভিসির পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হয়, তাতে সম্মতি জানান শিক্ষার্থীরা।

দেখা গেছে, শুক্রবার দুপুর ৩টা থেকে সারিবদ্ধ হয়ে পলাশীর মূল ফটকের ছোট গেট দিয়ে নিজেদের আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মূল ফটক বন্ধ করে ফটকের ছোট গেটের সামনে দাঁড়িয়ে প্রবেশকারী শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে দেখে ভেতরে প্রবেশ করার সুযোগ দেন।

প্রবেশ করার জন্য লাইনে দাঁড়ানো কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হলে তারা জানান, ডিসি স্যারের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসতে আমরা অডিটোরিয়ামের দিকে যাচ্ছি। সেখানে শুধু ভিসি স্যার, শিক্ষার্থীরা এবং কিছু সাংবাদিকের প্রবেশে অনুমোদন দেয়া হবে।

শিক্ষার্থীরা বলেন, ডিসি স্যারের কাছে আমাদের অনেক কিছু জানার আছে। তার কাছে অনেক বিষয়ের জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি আমাদের দাবি-দাওয়া কীভাবে স্যার বাস্তবায়ন করবেন সে বিষয়গুলো নিয়েও উন্মুক্ত আলোচনা হবে।

এ আলোচনার পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

বুয়েট প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েট ভিসির সঙ্গে বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে