সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই ধরনের ঘটনা এমনিতে ঘটে না, নিশ্চয়ই কোনো কারণ আছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফটক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী খান বলেন, ‘এই ধরনের ঘটনা এমনিতে ঘটে না। হত্যার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’

প্রশাসন ভবিষ্যতে ছাত্রদের প্রতি আরও নজর দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ‘বুয়েটের আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। তারা আর একটু কেয়ারফুল থাকলে হয়তো এ ধরনের ঘটনা নাও ঘটতে পারত।‘

আবরার হত্যাকাণ্ডে নিখুঁজ চার্জশিট দেওয়া হবে জানিয়ে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করে নিখুঁত চার্জশিট দেওয়া হবে।’

গত রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ১৯ জনকে আসামি করে তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে ডিবি।

এ ঘটনায় গত মঙ্গলবার ১০ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, সহসভাপতি মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, গ্রন্থনা ও গবেষণা সম্পাদক ইশতিয়াক মুন্না, মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান ও মেহেদী হাসান রবিন।

মামলাটিতে গতকাল বুধবার আরও তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, মো. মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন ও সাসছুল আরেফিন রাফাত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক