,

বহিষ্কার হলেন যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিস

news-image

নিউজ ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের দায়ে দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে যুবলীগ। চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে আনিসের বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন দুর্নীতির তথ্য বের হয়ে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্যদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সভাপতিমণ্ডলীর সদস্য শেখ আতিয়ার রহমান।

এর আগে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের অনুপস্থিতিতেই সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সভায় প্রেসিডিয়াম সদস্যরা জানান, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই নেবেন।

সরকারের চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা আরমান গ্রেপ্তারের পর ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। তলব করা হয় তার ব্যাংক হিসাব‌ও। এরপর থেকে রাজনৈতিক কর্মসূচি থেকে আড়ালে চলে যান ওমর ফারুক চৌধুরী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা