,

আওয়ামী লীগ সব অপকর্মের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপকর্ম করে কেউ পার পায় না, পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। প্রশাসন প্রধানমন্ত্রীর এ মনোভাব জানে এবং সেজন্যই কঠোর ব্যবস্থা নিচ্ছে। কারও রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হয়নি। যেমন হয়েছে চলমান অন্যান্য অভিযানের ক্ষেত্রেও।’

মঙ্গলবার (৮ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দলে অনেকেই ঢুকে পড়েন। এখানে দেখার বিষয়ে এক্ষেত্রে আমাদের ভূমিকা কী। বিএনপির সময় অপকর্মের বিরুদ্ধে কোনও প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা ছিল না। কিন্তু আওয়ামী লীগ সব অপকর্মের বিরুদ্ধে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নেই এবং প্রশাসনিক ব্যবস্থা নেই।’

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দায় নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। একদিনেই তো আর বিচার করা যায় না।’

বুয়েটে ছাত্র হত্যা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হওয়ার মতো পরিবেশ হচ্ছে। এ বিষয়ে আপনারা প্রস্তুত কিনা জানতে চাইলে কাদের বলেন, ‘আন্দোলনের কোথাও ছোট ঢেউও নেই। ছাত্রলীগের বা যুবলীগের গুটি কয়েক নেতাকর্মী অপরাধ করলো। সেটার জন্য গোটা সংগঠন দায়ী নয়। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না।’

জামায়াত-শিবির নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের দলের তালিকায় জামায়াত নেই। জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি আদালতে বিচারাধীন। এটা আদালতের বিষয়।’

বিচারহীনতার কারণে বারবার ছাত্র হত্যার ঘটনা হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিচারহীনতা নেই, প্রতিটি ঘটনার বিচার হয়েছে। চাঁদের ছোট কালিমা এর উজ্জ্বলতা ম্লান করতে পারে না।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির কথাবার্তার কোনও ঠিক-ঠিকানা নেই। তারা নেতিবাচক রাজনীতি ও কথাবার্তা দিয়ে টিকে থাকার চেষ্টা করছে। বিএনপি বলে তারা এত জনপ্রিয় দল, রংপুরে তারা এত কম ভোট কেন পেলো?’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা সম্পাদক শামসুননাহার চাপা, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড