সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জন

news-image

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার দেবী দুর্গা বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। জগতের মঙ্গল কামনায় এবার এসেছিলেনও ঘোড়ায় চড়ে।

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মন্ডপে মন্ডপে তাই বিদায়ের সুর। বিজয়া দশমীর সকালেই দশ উপাচারে দেবীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হয়।

এরমধ্য দিয়েই শেষ হয় শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

পরে দেবীর চরণে ফুল, সিঁদুর, বেলপাতা ও মিষ্টি দিয়ে বিভিন্ন আচার পালন করা হয়। লাল রঙকে শক্তির প্রতীক হিসেবে মনে করে নারীরা একে অপরের মাথায় সিঁদুর ছোঁয়ান। দীর্ঘায়ু কামনা করেন পরিবারের সদস্যদের।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুপুর ১২টা থেকে শুরু হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা হবে।

সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) আসেন এবং স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। যার ফল হচ্ছে রোগ-শোক, হানাহানি-মারামারি বাড়বে।

বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

আতঙ্কহীন ও যানজটমুক্ত পরিবেশে এবারের হিন্দু সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের পরিবেশ অব্যাহত থাকলে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অধিকতর উন্নয়ন ঘটবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে