সামাজিক যোগযোগমাধ্যমে মেয়র আতিকের ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক : সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে ঢোল বাজিয়ে আলোচিত ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবার নিজেকে গায়ক হিসেবে পরিচয় দিলেন দেশবাসীকে। গতকাল রোববার তেজগাঁও তেজকুনিপাড়ার খেলাঘর মাঠ পূজামণ্ডপে গিয়ে ‘গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান’ গান গেয়ে চমকে দিয়েছেন সবাইকে। পাশাপাশি বসুন্ধরায় একটি মণ্ডপ পরিদর্শনে গিয়ে আবর্জনা পরিষ্কার করেন মেয়র। কিন্তু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।
সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে মেয়র আতিকের গানের ও আবর্জনা পরিষ্কারের ভিডিও দুটি ভাইরাল হয়েছে।
গতকাল রোববার তেজকুনিপাড়ার খেলাঘর মাঠ পূজামণ্ডপ পরিদর্শনে যান (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পূজা দিতে আসার পূণ্যার্থী ও দর্শনার্থীরা এ সময় মেয়রকে একটি গান পরিবেশনের অনুরোধ করেন। রাজধানীবাসীকে শারদীয় উৎসব পালন করতে আসার অনুরোধ রক্ষা করেই সুরের তালে তালে গানটি পরিবেশন করেন তিনি।
এর আগে পুরো পূজামণ্ডপটি পরিদর্শন করেন মেয়র আতিক। এ সময় তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব ও আনন্দ সবার। এবারের পূজা যেন আপনারা নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে তার সব উদ্যোগ নেওয়া হয়েছে।’
রোববার রাতে রাজধানীর বসুন্ধরার একটি পূজামমণ্ডপ পরিদর্শনে যান মেয়র আতিক। সেখানে গিয়ে তিনি মণ্ডপের আবর্জনা পরিষ্কার করেন। এ ঘটনারও একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।
খালিদ বিন ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী ওই ভিডিওর কমেন্ট বক্সে লেখেন- ‘মিডিয়ায় আসার জন্য এইসব শো অফ করছে। দেখাচ্ছে যে সে খুব দায়িত্বশীল মেয়র।’
কাইয়ুম হোসেইন নামে একজন লিখেছেন- ‘নিজেকে মহান বানাতে এমন কাণ্ড’।
হাবীব হৃদয় নামে একজন লিখেছেন- “আসলে শিক্ষিত মানুষ মূর্খ কাজ করেন’।
আসিফ ফরাজী নাম এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- ‘ভোটের জন্য ভিক্ষা করতে তারা বাকি রাখবে না’।
ভিডিওটি যিনি পোস্ট করেছেন, ক্যাপশনে তিনি লেখেন- হাসবো না কাঁদবো? মেয়র জনাব আতিকুল ইসলাম গতকাল রাতে বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। সেখানে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা তিনি নিজ হাতে পরিষ্কার করেন। উনি নিজে করে কি বোঝাতে চান? উনার অধীনস্তরা উনার কথামতো কাজ করেন না, তাই নিজেই করেন? আগেও তো এমন নাটক কয়েকবার দেখালেন উনি। ডেঙ্গুর সময়টায় চুপ মেরে ছিলেন।
এর আগে গত শুক্রবার কারওয়ানবাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে ঢোল বাজান মেয়র। সেই দৃশ্যের ভিডিওটিও ভাইরাল হয়েছিল ফেসবুকে।
বসুন্ধরার পূজামণ্ডপে মেয়র আতিকের আবর্জনা পরিষ্কারের ভিডিও:
https://www.facebook.com/amadersomoy/videos/2440749642871247/











