,

১০ অক্টোবর রিশা হত্যার রায়

news-image

নিউজ ডেস্ক : উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। পুলিশ আসামি হাজির করতে না পারায় এ মামলার রায় ফের পেছাল।

রোববার এ দিন ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত।

তিন বছর আগের চাঞ্চল্যকর রিশা হত্যা মামলায় বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক জানিয়েছিলেন, ৬ অক্টোবর এ রায় ঘোষণা করবেন।

কিন্তু রায়ের জন্য নির্ধারিত দিন রোববার সকালে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, পুলিশ সদস্যরা দুর্গাপূজার ডিউটিতে থাকায় এ মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে আদালতে আনা যায়নি।

বিচারক কেএম ইমরুল কায়েশ এর পর রায়ের জন্য নতুন দিন ধার্য করে আদেশ দেন।

২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে স্কুলের সামনে ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করা হয়। চার দিন পর হাসপাতালে মৃত্যু হয় ১৪ বছর বয়সী ওই কিশোরীর।

হামলার দিনই রিশার মা তানিয়া বেগম রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এবং দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭ ধারায় হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে মামলা করেন। রিশা মারা যাওয়ার পর এটি হত্যা মামলায় পরিণত হয়।

রিশা হত্যায় দর্জি দোকানের কর্মচারী ওবায়েদুল খানকে গত ৩১ আগস্ট নীলফামারীর ডোমার থেকে গ্রেফতার করা হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ওবায়েদুল (৩০) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, প্রেমের প্রস্তাবে রিশা রাজি না হওয়ায় তাকে খুন করেছিলেন তিনি। ডেইলি-বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা