,

তুলসী গাছে ফুটেছে জবা ফুল‍‍!

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি বাড়ির তুলসী গাছে জবা ফুল ফুটেছে! এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের শিবু সাহা নামে এক ব্যক্তির বাড়িতে এ দৃশ্য দেখা গেছে। গাছটি দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

গত বৃহস্পতিবার সকালে শিবু সাহার বাড়ির উঠোনে তুলসী গাছে জবা ফুল ফোটে। সম্পা সাহা নামে এক নারী জানান,সেদিন সকালে তিনি সাদা জবা গাছের গোড়ায় পাঁচটি লাল জবা ফুল দেখতে পান। ফুলগুলো হাতে নিয়ে তিনি বাড়ির লোকজনকে জানান। কারণ, সেখালে লাল জবার কোনো গাছ ছিল না।

পরে বাড়ির লোকজন বাইরে এসে সাদা জবার গাছে লাল জবা ফুঁটে থাকতে দেখেন। আশে পাশে দেখতে গিয়ে তারা লক্ষ করেন জবা গাছের পাশে বেড়ে ওঠা একটি তুলসি গাছেও জবা ফুল ফুটে আছে।

বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে সকাল থেকেই হাজার হাজার মানুষ তুলসি গাছে ফোঁটা ফুল দেখতে শিবু সাহার বাড়িতে ভিড় করে। গত শুক্রবারও শিবুর বাড়িতে লোকসমাগম হয় ফুল গুলো দেখতে।

সরেজমিনে গিয়েও দেখা গেছে, তুলসি গাছে একটি সাদা জবা ফুটে আছে। হিন্দু ধর্মের লোকজন তাদের মনের আশা পূরনের জন্য মোম ও আগরবাতি জ্বালিয়ে সেখানে পুজা করছেন। একজন নারীকে সেখানে মিষ্টি রাখতে দেখা গেছে।

শিবু সাহা জানান, ঘটনাটি অলৌকিক। এর আগে তাদের বাড়িতে কখনো এমন ঘটনা ঘটেনি। তুলসি গাছে জবা ফুল দেখে মানুষের ভিড় লেগেছে তার বাড়িতে। সেটি সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের।

এ ব্যাপারে সরকারি শামসুল হক কলেজের জীববিদ্যা বিভাগের অধ্যাপক পদ্মা রাণীপাল বলেন, ‘বিষয়টি আমি জানি না। যেহেতু তুলসি গাছে জবা ফুল ফুটেছে, সেটি না দেখে মন্তব্য করা যাবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা