,

ভারতীয় রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল

news-image

ইউএনবি : বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নের বিবেচনায় বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য এক রোল মডেল। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত এ সম্পর্ককে পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে আরও জোরদার করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

আজ শনিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি। সেখানেই এসব কথা বলেন রামনাথ কোবিন্দ।

ভারতীয় রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এক সাথে আমাদের অংশীদারিত্বের সোনালি অধ্যায় রচনা করছি। আমাদের অংশীদারিত্ব ঐতিহাসিক, সময়ের নিরিখে পরীক্ষিত ও টেকসই, যা গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হতে পেরে ভারত সম্মানিত

প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে বলেছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রত্যয় ব্যক্ত করেছেন, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় প্রকল্পগুলো একটি সংযুক্ত ও সমৃদ্ধ এলাকা সৃষ্টি করবে। সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন ভারতীয় রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও হিংস্র উগ্রবাদ দমনে তাদের যৌথ প্রচেষ্টা ফল দিচ্ছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা