সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইমরান খান

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগের দিন তাকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার বিকেলে শেখ হাসিনাকে ইমরান খান এ ফোন দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে চার দিনের সফরে ভারত যাচ্ছেন।

শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে