,

৫০ টাকার লোভ দেখিয়ে ভাতিজিকে ধ’র্ষণ

news-image

৫০ টাকার লোভ দেখিয়ে কুমিল্লার দেবিদ্বারে প্রতিবেশী সাত বছরের ভাতিজিকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় উপজেলার বাগুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিয়াজুল ইসলাম ওই এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কোরপাই এলাকার একটি সুতার মিলে কাজ করেন।

এ ঘটনায় রাতেই ওই ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভুক্তভোগীর মা জানান, রিয়াজুল তার মেয়েকে ৫০ টাকা দিবে বলে মুখ চেপে বাড়ির পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধ’র্ষণ করে। পরে শিশুটির চিৎকারে বাহার নামে এক স্কুলছাত্র রিয়াজকে পিটিয়ে তাকে উদ্ধার করে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সরকার মো. লিটন জানান, ঘটনাটি শুনে কিছু লোক পাঠিয়ে অভিযুক্ত রিয়াজুলকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, অভিযুক্ত রিয়াজুলকে আটক করা হয়েছে। রোববার সকালে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা