,

মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে মিলল ক্যাসিনো কয়েন-দা

news-image

চট্টগ্রামের তিনটি স্পোর্টিং ক্লাবে একযোগে অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে জুয়ার আসর বসার আলামত পেয়েছে র‌্যাব সদস্যরা।

শনিবার সন্ধ্যায় নগরীর সদরঘাটের মোহামডোন স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা সংসদ ক্লাব ও হালিশহর এলাকায় আবাহনী ক্লাবে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন।

তিনি জানান, মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের ভেতর থেকে কিছু জুয়া খেলার চিপ (ক্যাসিনোর কয়েন) কার্ড ও একটি দা উদ্ধার করা হয়েছে। তবে এসব ক্লাব থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে তারা সটকে পরেছেন এবং ক্লাব থেকে জুয়ার সরঞ্জাম সরিয়ে নেয়া হয়েছে বলে ধারণা তার।

এর আগে বৃহস্পতিবার নগরীর সব থানায় জুয়ার আসর বিরোধী অভিযানে নামে পুলিশ। তবে নগরীর কোতোয়ালী থানার পুলিশ প্লাজায় একটি ক্যাসিনো থাকলেও সেটি আগে থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। এরপরও অনুমোদিত যেসব বার ও ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর বসে সেখানে অভিযান চালানো হবে বলে জানা গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার আলমাস সিনেমা হলের পাশে ‘হ্যাংআউট’ এ অভিযান চালায় পুলিশ। এ সময় অনুমোদন না থাকায় মালিকের ছেলে ও কর্মচারীকে আটক করা হয়।

নগরীতে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা ক্লাব, ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট, ফ্রেন্ডস ক্লাব, আকবর শাহ অবসরপ্রাপ্ত সৈনিক ক্লাবসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা সামাজিক ও রাজনৈতিক ক্লাবগুলোতেও জুয়ার আসর বসে বলে অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা