,

ভালোবেশে দেশ ছাড়া তৃষ্ণা দেশে ফিরছে

news-image

জেলা প্রতিনিধিঃ ভালোবেশে ধর্মান্তরিত হয়ে বিয়ে করে নিজ দেশ ভারত ছেড়ে বাংলাদেশে পাড়ি দিয়েছিল ১৪ বছর বয়সী তৃষ্ণা জানা। কিন্তু শেষ রক্ষা হলো না তার। পুলিশ তাকে আটক করে ফেরত পাঠাচ্ছে নিজ ভূমিতে। তৃষ্ণা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পূর্ব অমরাবতী গ্রামের সাগর জানার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন এক প্রেসব্রিফিংয়ে জানিয়েছেন, জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ নামে একটি সংগঠনের মাধ্যমে জানতে পারেন, তৃষ্ণা জানা নামে এক ভারতীয়কে বাংলাদেশে পাচার করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগণার ফ্রেজারগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামি রাজবাড়ীর কালুখালী উপজেলার পারকুল গ্রামের হোসেন আলীর ছেলে আকবর আলী (২৭)। তিনি বর্তমানে সেদেশের জেলে বন্দি আছেন।

আকবর আলী ৮ বছর ধরে ভারতের গুজরাট রাজ্যের একটি গার্মেন্টেসে কাজ করতেন। চলতি বছরের জানুয়ারি মাসে মোবাইল ফোনে মিসকলের মাধ্যমে তৃষ্ণা জানার সঙ্গে তার পরিচয়। এরপর মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ২৫ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগণার বকখালী নামকস্থানে তৃষ্ণার সঙ্গে তার দেখা হয়। এরপর তারা বিয়ে করে বাংলাদেশে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক ২৭ এপ্রিল ব্যবহৃত কাপড় নিয়ে সে আকবরের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। মালদহ জেলায় আকবরের এক আত্মীয়র বাড়িতে উঠে। সেখানে তৃষ্ণা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম নাম ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।

মালদহে তিনদিন থাকার পর তারা হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকে এবং রাজবাড়ির কালুখালী উপজেলায় পারকুল গ্রামের আকবরের বাড়িতে বসবাস করতে থাকে। এরপর আকবর তাকে বাড়িতে রেখে ফের ভারতে যায়। মোবাইল ফোন ট্র্যাকিং ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আকবরকে সেখানকার পুলিশ আটক করে। এ ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগণার ফ্রেজারগঞ্জ থানায় একটি মামলা হয়। এ মামলায় আকবরকে সেখানকার পুলিশ আটক দেখায়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আরো জানিয়েছেন, জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশে নামক একটি আন্তর্জাতিক সংগঠন বিষয়ে আমলে নিয়ে পিবিআই এর শরণাপন্ন হয়। পরে তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে গত ১৮ সেপ্টেম্বর রাজবাড়ি থেকে তৃষ্ণা জানাকে উদ্ধার করে যশোরে নেয়া হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে একটি শেল্টারহোমে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তৃষ্ণা তার দেশে ফিরতে পারবে।

তিনি আরও বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী তৃষ্ণা অপ্রাপ্ত বয়স্ক। ফলে তার নিজ সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকবে না। ধর্মান্তরিত বা বিয়ে করার সিদ্ধান্ত আদালত মানবে না। তবে ভারতীয় আইনে কী আছে তা বলা মুশকিল। সেদেশের আইন অনুযায়ী আকবর বা তৃষ্ণার বিচার হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা