মাত্র ২২ সেকেন্ডে মোটরসাইকেল চু’রি!
নেত্রকোনায় রফিক শাহ নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে রোববার সকালে আটক করেছে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়া ব্রিজ পয়েন্টে জয়ের বাজারের সামনে থেকে দুই চোর চাবি দিয়ে মোটরসাইকেল ‘চু\রির চেষ্টা করে। এ সময় এলাকাবাসী রফিক শাহকে আটক করে গণধোলাই দেয়। এ সময় অন্য একজন দৌড়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর কাছ থেকে দুইটি চাবিসহ পুলিশ রফিককে উদ্ধার করে।জানা গেছে, ওই চাবি দিয়ে চোখের পলকে ২০ থেকে ২২ সেকেন্ডে মোটর সাইকেলের তালা খুলে নিয়ে যেতে পারে।
নেত্রকোনার এএসপি (অপরাধ) মো. শাহজাহান মিয়া জানান, রফিকের সহযোগী বাচ্চু মিয়াকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











