,

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন মসজিদের ইমাম

news-image

মসজিদের এক ইমাম পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে পালিয়েছেন । গত বৃহস্পতিবার উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে। ওই ইমামের নাম আবদুল্লাহ আল নোমান। তার প্রেমিকার নাম নুসরাত জাহান চাঁদনী। তিনি প্রবাসী সেলিম শেখের স্ত্রী।

এ ঘটনার পর চাঁদনীর বাবা বাহাদূর হাওলাদার ও সেলিমের বড় ভাই শহিদুল ইসলাম ইন্দুরকানী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। চাঁদনীর বাবা জানান, ২০১১ সালে উপজেলার পত্তাশী গ্রামের সৌদি প্রবাসী মো. সেলিম শেখের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় চাঁদনী হাফেজ আবদুল্লাহ আল নোমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন।

বাহাদূর হাওলাদার আরও জানান, নোমান পত্তাশী বাজার জামে মসজিদের ইমামতি করতেন। এবং তাদের বাসায় মাসে একবার করে খেতে আসতেন। এ সুবাদে দুজনের সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি চাঁদনীর মেয়ে পানিতে ডুবে মা’রা যায়। এদিকে স্বামী বাড়ি না থাকার সুযোগে ছেলেকে নিয়ে ইমামের সঙ্গে পালান তিনি। গত পাঁচদিন আগে স্বামী সেলিমকে তালাকের নোটিশ পাঠান চাঁদনী। ইমাম হাফেজ আবদুল্লাহ আল নোমানের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় জিডি করেছে চাঁদনীর বাবা ও ভাসুর। কোনো মামলা হয়নি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা