সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সন্ধান মিললো রোহিঙ্গা ছাত্রের

news-image

পরিচয় গোপন করে লেখা পড়া করায় রহিমা আক্তার খুশি (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে বহিষ্কারের রেশ কাটতে না কাটতেই এবার পাওয়া গেলো রোহিঙ্গা তরুণ হারুনুর রশিদও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে।

হারুনুর রশিদের বাবার নাম অজি উল্লাহ। তারা নয়াপাড়া শরণার্থী রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে বসবাস করে। তার বাবা অজি উল্লাহ রেজিস্টার্ড ক্যাম্পের অভ্যন্তরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

জানা গেছে, হারুন জন্মসূত্রে রোহিঙ্গা নাগরিক হলেও বাংলাদেশের পরিচয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা প্রাথমিক বিদ্যালয় থেকে পি.ই.সি, হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে জে.এস.সি এবং এস.এস.সি পাস করেন। হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাস করে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ থেকে ২০১৮ সালে এইচ.এস.সি পাস করেন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত আছেন।

এমনকি বাংলাদেশি ছদ্মবেশে তিনি চট্টগ্রাম বহদ্দারহাটে একটি মেসেও থাকেন। এমনভাবে চলাফেরা করেন, যেন রুমমেটরাও সহজে বুঝতে না পারে। প্রসঙ্গত, কিছুদিন আগে হ্নীলা ইউনিয়নের জাদিমুরায় যুবলীগ নেতা ওমর ফারুককে রোহিঙ্গারা রাতের আঁধারে নিশৃংসভাবে হত্যা করার পর থেকে টেকনাফের সচেতনমহল ক্ষোভ প্রকাশ করতে থাকে।

হারুনুর রশিদ সে ব্যাপারে রোহিঙ্গাদের পক্ষ নিয়ে, স্থানীয় সরকারকে দোষারোপ করে বিভিন্ন জনের দেয়া স্ট্যাটাসে কমেন্ট করতে থাকেন এবং অনেকজনকে হেয় প্রতিপন্ন করতে থাকেন।

একপর্যায়ে রোহিঙ্গাদের পক্ষ নিয়ে কাছের বন্ধুবান্ধবের সাথেও ফেসবুকে কমেন্টে উত্তপ্ত বাক্য-বিনিময় করেন বলে জানা গেছে। ফেসবুক বন্ধুরা বিভিন্নভাবে তার খোঁজ-খবর নিচ্ছে জেনে তিনি নিচের আইডি ডিএক্টিভ করে দেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে