,

শাশুড়িকে ওয়াশ রুমে আটকে কো’পালেন পুত্রবধূ!

news-image

শাশুড়িকে ওয়াশ রুমে আটকে পরে দা দিয়ে কু’পিয়েছেন তার পুত্রবধূ। ভোলার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড কলেজ পাড়ায় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুত্রবধূর নাম সারমিন জাহান তমা। সে তার ঘরে থাকা বৃদ্ধা শাশুড়িকে দা দিয়ে কু’পিয়ে আ’হত করে।

স্থানীয়রা ৯০ বছরের বৃদ্ধা ওই শাশুড়িকে মারাত্মক আ’হত অবস্থায় উ’দ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃদ্ধার বড় ছেলে স্বাস্থ্য সহকারী গিয়াস উদ্দিন। ঘটনাস্থল থেকে চরফ্যাশন পুলিশ ওই পুত্রবধূকে আটক করেছে। তবে বৃদ্ধাকে কেন কো’পানো হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

পার্শ্ববর্তী ফাতেমা বেগম বলেন, তার শাশুড়িকে প্রথমে ওয়াশ রুমে আটকে রাখে। সেখান থেকে নিয়ে কু’পিয়ে জ’খম করেছে। পরে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার সময় স্বাস্থ্য সহকারী গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না। তিনি হাসপাতালে তার মাকে চিকিৎসা করাচ্ছেন। এই ঘটনার বিচার দাবি করছেন। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বলেন, বৃদ্ধাকে কো’পানোর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গৃহবধূকে আটক করা হয়েছে। মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা