,

বাবার জন্য সাদিয়া আর কোনোদিন খাবার নিয়ে যাবে না

news-image

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্রী নি’হত হয়েছে। দু’র্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটক করে আ’গুন ধরিয়ে দেয়। পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আ’গুন নিয়ন্ত্রণে আনে।

নি’হত ওই স্কুল ছাত্রী শালবাহান ইউনিয়নের যুগীগছ এলাকার ইসরাফিল হোসেনের মেয়ে। সে শালবাহান দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, সাদিয়ার বাবা তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে এলুমিনিয়ামের দোকান করেন। সাদিয়া বাইসাইকেলে করে বাড়ি থেকে তার বাবার জন্য দুপুরে খাবার নিয়ে যাচ্ছিলেন। শালবাহান উচ্চ বিদ্যালয় রোড ধরে যাওয়ার সময় অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা’রা যায় সাদিয়া। পরে ক্ষু’ব্ধ স্থানীরা ট্রাকটি আটক করে আ’গুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আ’গুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকের ওই চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ট্রাকচাপায় ওই স্কুলছাত্রী নি’হত হওয়ার পর স্থানীয়রা ট্রাকটিতে আ’গুন ধরিয়ে দেয়। ফায়ার সর্ভিসের কর্মীরা গিয়ে আ’গুন নেভায়। কৃষ্ণকান্ত রায় (২১) নামে ওই ট্রাকের চালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা