,

সংকট সমাধানে উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ

UN.13বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান, শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বান কি মুন এ উদ্যোগ গ্রহণ করছেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যা সমাধানে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের গত ১ মাসের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই পরিস্থিতিতে জীবন হানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার। সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে বলে সংস্থাটির অপর একটি সূত্রে জানা গেছে।  

sheershanews.com

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর