সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধ’র্ষণ থেকে বাঁচতে স্বামীর বোন জামাইকে কোপালেন গৃহবধু

news-image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম ধ’র্ষণ থেকে রক্ষা পেতে স্বামীর বোন জামাই ইউসুফ আলী (৩৪) কে বাইস দিয়ে মা’থা ও মুখে কু’পিয়ে গুরুতর জ’খম করে এক গৃহবধূ। ইউসুফ আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার দক্ষিণ কোটতলি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ইউসুফ আলী গৃহবধুর স্বামীর সৎ বোনের স্বামী বলে জানা গেছে। ঐ গৃহবধু বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইউসুফ আলী (৩৪), পৌরসভার কোটতলী এলাকার আবুল কালামের স্ত্রী (২৫) কে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কূপ্রস্তাব দিয়ে আসছিল। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাড়ীতে একা থাকার সুবাদে ওই গৃহবধুকে ধ’র্ষণের চেষ্টা চালায় ইউসুফ আলী। এ সময় ধ’র্ষণের হাত থেকে রক্ষা পেতে গৃহবধুর ঘরে থাকা লোহার রড দিয়ে পি’টায় ও বাইস দিয়ে মা’থা ও মুখে কু’পিয়ে আ’হত করে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু ও ইউসুফ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ইউসুফ আলীকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুশফিকুর সালেহীন বলেন, ‘ইউসুফ আলীর শরীরে মা’রপিট ও মুখের ডানদিকে ও মা’থায় কো’পানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

পাটগ্রাম থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ওসি সুমন কুমার মহন্ত বলেন, ‘গৃহবধু জানিয়েছে ইউসুফ আলী দীর্ঘদিন থেকে উত্যক্ত করত ও সোমবার (০২ সেপ্টে:) ধ’র্ষণ করার চেষ্টার সময় ইউসুফ আলীকে গৃহবধু একাই মা’রপি’ট করে ও কো’প দিয়েছে। বর্তমানে কেউ থানায় অভিযোগ করেনি। গৃহবধু পুলিশ হেফাজতে আছে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে