,

আসামের এনআরসি তালিকায় একজন বাংলাদেশিও নেই: পররাষ্ট্রমন্ত্রী

news-image

আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকায় একজন বাংলাদেশিও নেই। এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এ নিয়ে কোনো সমস্যা হবে না। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। কেউ আর ভারতে যাবেন না। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। রোববার ঢাকা ক্লাবে শেখ কামাল মেমোরিয়াল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-১৯ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ১৯৭৫-এর পর কোনো বাংলাদেশি ভারতে যাননি। আর সেসময় যারা গেছেন তারাও একটি বিশেষ কারণে গেছেন।সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বলে গেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে কোনো সমস্যা হবে না।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, এনআরসি নিয়ে আমরা কোনো পদক্ষেপ নেব না। শুধু পর্যবেক্ষণ করব। কি হচ্ছে এটা দেখব।সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশ তার বর্ডারে নিরাপত্তা জোরদার রাখে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা