,

বাসর রাতে বাথরুমে গিয়ে উধাও বর, ১৯ ঘণ্টা পর খুঁজে পেলেন ইমাম!

news-image

জুড়ী উপজেলায় বাসর রাতে নববধুকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে বর আব্দুল কাদির ওরফে শুকুর (২৭) নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রাম থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ বর আব্দুল কাদের একই গ্রামের চরু মিয়ার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

এদিকে ওই বরকে ১৯ ঘন্টা পর শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাইয়াছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তার হাত বাধা অবস্থায় ছিলো বলে পরিবারের দাবি। বরের আপন ভাই নুর ইসলাম মুঠোফোনে বলেন- আমার ভাইকে একজন ইমাম পেয়ে আমাদের জানিয়েছেন। আমরা দেখেছি তার হাত বাধা ও শরীরের বিভিন্নস্থানে বাধার চিহ্ন রয়েছে।

নুর ইসলাম আরও জানান- আমার ভাই (বর আব্দুল কাদির) বলেছে চারজন যুবক তাকে বাধার চেষ্টা করে। এক পর্যায়ে আমার ভাই ড্রেনে পড়ে যায়। এসময় চিৎকার শুনে একজন ইমাম এগিয় এসে আমার ভাইকে উদ্ধার করে আমাদের ফোনে জানান। তবে পুলিশ বলছে বর আব্দুল কাদিরের শারীরিক সমস্যা রয়েছে। সূত্র জানায়, প্রেমের সম্পর্কে ছয় মাস পূর্বে আঁখি নামে এক মেয়েকে গোপনে বিয়ে করেন আব্দুল কাদির। বিষয়টি জানতে পেরে আব্দুল কাদেরের পরিবার প্রথমে তাদের মেনে না নিলেও ছেলের জেদের কাছে হার মানেন তারা। পরে শুক্রবার রাতে ওই মেয়েকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে আনা হয়। এক পর্যায়ে রাত ১২টার পর আঁখিকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে আব্দুল কাদির ঘর থেকে বের হয়।

দীর্ঘ সময় পরও আব্দুল কাদির ফিরে না আসলে কনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এ সময় বাথরুমের কাছে আব্দুল কাদিরের গায়ের গেঞ্জি ও পায়ের জুতা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুল কাদিরের বড় ভাই নুর ইসলাম শনিবার (৩১ আগস্ট) জুড়ী থানায় একটি জিডি করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সরদার জানান, বর আব্দুল কাদিরের শারীরিক সমস্য আছে। তাই নিজেই আত্মগোপনে চলে গিয়েছিলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা