সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচ রোববার

news-image

রোববার তিতাস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এদিন দুপুর ২টার দিকে জেলা শহরের তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা এলাকার কালাগাজীর মাজার পর্যন্ত সীমানায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবার আকাশ থেকেও ড্রোন ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে এ প্রতিযোগিতা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

জেলা প্রসাশক আরও বলেন, প্রতিযোগিতা চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। এবার ড্রোন ক্যামেরার মাধ্যমেও প্রতিযোগিতা তদারকির ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান, সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমান কয়েক লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর