,

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

news-image

অনলাইন ডেস্ক : শরতের কাশবন আর খোলা আকাশ দেখার ইচ্ছে ছিল চিত্রনায়িকা পরীমণির। তবে সেই ইচ্ছে পূরণ না হওয়ায় হুমায়ূন আহমেদের বই ‘তন্দ্রাবিলাস’কে সঙ্গী করেই সময় কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেন পরীমণি। নীল শাড়ি, পরিপাটি খোঁপা আর মিষ্টি হাসিতে ছবিগুলোতে ভিন্নরকম সাজে দেখা গেছে তাকে। হাতে ছিল হুমায়ূন আহমেদের ‘তন্দ্রাবিলাস’ বইটি। কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো পাতা উল্টাতে দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পান এই অভিনেত্রী। অনেকেই তার সাজ ও বইকে সঙ্গী করে সময় কাটানোর বিষয়টির প্রশংসা করেছেন।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন পরীমণি।
নতুন এই ফিকশনে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরবও।

 

এ জাতীয় আরও খবর

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

‘ছাত্রদলে ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির