,

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা তদারকিতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, বাজারে এলপিজি নিয়ে অনিয়ম ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও জরিমানা জোরদার করা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধভাবে গ্যাস মজুতের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করা হচ্ছে।

তিনি বলেন, সরকার মূল্য সমন্বয় করলেও ভোক্তারা যাতে নির্ধারিত দামে এলপিজি কিনতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি। এ কারণে জেলা প্রশাসকদের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে দরিদ্র মানুষের খাদ্য সহায়তা বাড়ানোর কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফের আওতায় চালের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। আগে একজন উপকারভোগী ১০ কেজি চাল পেলেও এখন থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

মূল্যস্ফীতির চাপে থাকা নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়েও ব্রিফিংয়ে তথ্য দেওয়া হয়। তথ্য উপদেষ্টা জানান, গত ২ অক্টোবর প্রকল্পটির জন্য পারমাণবিক জ্বালানি দেশে এসে পৌঁছেছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী