মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোমল পানীয় মিরিন্ডা পান করে একই পরিবারের ৪ জন হাসপাতালে

news-image

একই পরিবারের চারজন কোমল পানীয় মিরিন্ডা পান করে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। জেলার আড়াইশ’ শয্যার শেখ ফজিতুলন্নেসা মুজিব হাসপাতালে ভর্তিরত চারজন হলেন, সলঙ্গার মৃত কাশেম আলীর পুত্র নূর মোহাম্মদ, নূর মোহাম্মদের মা রেনু বেওয়া, নূর মোহাম্মদের ছেলে জিহান ও মেয়ে যুথি।

নূর মোহাম্মদের স্ত্রী জানান, রাতে খাওয়ার পর বাড়ির পাশের সলঙ্গা বাজার থেকে মিরিন্ডা কিনে আনেন তার স্বামী নূর মোহাম্মদ। এই মিরিন্ডা পান করার পর ওই চারজন জ্ঞান হারিয়ে ফেলেন। আমিও মাথা ঘুরে পরে যাই। পরে বেশ কয়েকবার বমি করার পর আমি সুস্থ হই। কিন্তু আমার দুই সন্তান, স্বামী ও শ্বাশুরির এখনো জ্ঞান ফেরে নাই।

হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. শামিমুর ইসলাম জানান, খাদ্যে বিষ ক্রিয়াজনিত কারণে অসুস্থ এ চারজনকে হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে। তাদের স্বজনদের দেয়া তথ্যমতে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় মিরিন্ডা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ওই চিকিৎসক আরো জানান, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত হলেও নূর মোহাম্মদের মায়ের অবস্থা ভালো না। তবে আমি আশা করছি তারা সবাই সুস্থ হয়ে উঠবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক