,

প্রভাবশালীরা থাকেন ভেজালকারীদের পক্ষে : ম্যাজিস্ট্রেট সারোয়ার

news-image

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। যোগদানের পর থেকেই খাদ্য, ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের গুণগত মান ও ভেজাল এবং মেয়াদ, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত ফি নেয়াসহ নানান অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন তিনি। বলা যায়, ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন এ ম্যাজিস্ট্রেট।

প্রতিদিনই ঢাকার কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালাচ্ছেন তিনি। একই সঙ্গে কিশোরদের মাদকসেবন থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধেও সমানতালে অভিযান চালাচ্ছেন সারোয়ার আলম। প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গায় এসব অভিযানের ছবিসহ নিজের ফেসবুক অ্যাকাউন্টেও সচেতনতামূলক পোস্ট দেন তিনি।

বুধবার দুপুর ২টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে এবার তার এই স্ট্যাটাসটিতে আক্ষেপের পাশাপাশি হতাশা লক্ষ্য করা গেছে। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘যে দেশের তথাকথিত প্রভাবশালীদের অনেকেই থাকেন ভেজালকারীদের পক্ষে সে দেশে খাদ্য ও ওষুধ ভেজালমুক্ত করা বড়ই কঠিন।’

https://www.facebook.com/sarwoer.alam/posts/10220165653277496

এর আগের দিন মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে দুঃখ আর আক্ষেপ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন ম্যাজিস্ট্রেট সারোয়ার। স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘এটি ভাবতেই কষ্ট হয় যে ২০১২ সালে মেয়াদোত্তীর্ণ জলাতংক রোগ এবং বার্ড ফ্লু রোগ প্রতিরোধকারী ভ্যাকসিন বিক্রি করছে ২০১৯ সাল পর্যন্ত। তাও করেছে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান। এক দুই ভায়েল নয়, লক্ষাধিক ভায়েল। কাকে ভরসা করবে সাধারণ মানুষ। কত খামারি এবং ভুক্তভোগী যে সর্বস্বান্ত হয়েছে তার হয়তো কোনো হিসেব নেই।’

ওই স্ট্যাটাসে তিনি জানান, আট বছর আগে মেয়াদোত্তীর্ণ গবাদি পশুর বিভিন্ন ভ্যাকসিন, এন্টিবায়োটিকসহ বিভিন্ন ধরণের ওষুধ রিপ্যাক করে বিক্রয় করায় রাজধানীর ফকিরাপুলে এডভান্স এনিম্যাল সায়েন্স কোং লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনকে ২ বছর করে কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করছে র‌্যাব-২, প্রাণিসম্পদ অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। পরে একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়।

এভাবেই প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছেন ম্যাজিস্ট্রেট সারোয়ার। সূত্রঃ বাংলা রির্পোট

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা