সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নিয়ে সেই নারী সহকরী সাধনার চিঠি নিয়ে যা বললেন নতুন ডিসি

news-image

পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। গতকাল সোমবার বিকালে তিনি জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় তিনি প্রতিবেদককে বলেন, আমি আজ মঙ্গলবার থেকে অফিস কার্যক্রম শুরু করেছি। সরকারি নির্দেশে আমি সোমবার বিকালে এখানে যোগদান করেছি। জামালপুর জেলাবাসীকে সেবা করতে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

গতকাল সোমাবার অফিস সহাকারী সানজিদা ইয়াসমিন সাধনা অফিসে এসেছিলেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছেন। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা? জেলা প্রশাসক বলেন, তার (সাধনার) ছুটির দরখাস্ত আমার হাতে এখনও আসেনি। আসলে বিষয়টি নিয়ে অফিসিয়াল সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু তদন্ত চলছে এই মূহুর্তে ছুটির বিষয়টি নিয়ে বলা যাচ্ছে না।

সম্প্রতি আহমেদ কবীরের ঘটনার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কি কোন ধরণের প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমার মনে হয় না এমন কোন প্রভাব পড়েছে বা পড়বে। কাজ তার নিজের গতীতে চলবে এটাই নিয়োম। তার বিষয়ে (আহমেদ কবীর) তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ওনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এখন আপাতত এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক