,

সেই খাস কামরা ভেঙ্গে দিয়েছেন নতুন ডিসি!

news-image

এক নারীর সঙ্গে ও এসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর শুরু হয় ব্যাপক আলোচনা। সেই ডিসি এরই মধ্যে প্রত্যাহার হয়েছেন। তিনি রাতের অন্ধকারে গত সরকারি বাসভবন ছেড়েছেন।

ইতোমধ্যে জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ এনামুল হক কর্মস্থলে যোগদান করেছেন। গতকাল সোমবার বিকেলে জামালপুর পৌঁছে আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে যোগদান করেন।

এসময় তিনি, দাপ্তরিক কাজকে সবার সন্দেহের উর্দ্ধে রাখার জন্য অফিসের সব ধরনের রঙ্গীন লাইট,সাজ-সজ্জা,খাস কামরার খাট,আসবাবপত্র ফেলে দিয়ে অফিসকে পরিস্কার পরিচ্ছন্ন করে কার্যক্রম শুরু করেন। অফিস চলাকালিন সময়ে প্রথমে জামালপুরের ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

জামালপুরের কোন অফিসে বা প্রতিষ্ঠানে পুনরায় সাবেক জেলা প্রশাসকের মত অনৈতিক কার্যক্রম করতে কেউ যেন সাহস না পায়,সাংবাদিকদের নিকট তিনি সহযোগীতা চান ।

উল্লেখ্য, নারী সহকর্মীর সঙ্গে ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামালপুরের ডিসি আহমেদ কবীরকে গত রোববার বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।একই সঙ্গে আরেকটি প্রজ্ঞাপনে জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়ে পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ এনামুল হককে।

নতুন ডিসি হিসেবে কর্মস্থলে যোগদান করে মোহাম্মদ এনামুল হক জামালপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। গত বৃহস্পতিবার ওএসডি হওয়া জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে এক নারী অফিস সহকারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। পরে তাকে ডিসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা