সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ট্রেনে হামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : বিরোধীদলীয় নেতা থাকাকালীন ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনবহরে গুলি ও বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম হাকিম উদ্দিন ওরফে টেনু (৬০)।

তিনি ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাকিমের বাড়ি ঈশ্বরদীর পশ্চিম টেংড়ি বাবুপাড়া গ্রামে। বাবার নাম মহসিন আলী। বাড়িতে তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। জেলার বলেন, গত ১০ আগস্ট তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর থেকে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। হাকিম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

এর আগে তার ওপেন হার্ট সার্জারি করা ছিল বলেও জানান রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার।

জানতে চাইলে জেলার হাবিবুর রহমান বলেন, গত ৩ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায় হয়।

পরে গত ৯ জুলাই কয়েদি হাকিমকে পাবনা কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি এখানেই বন্দি ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ রামেক হাসপাতারের মর্গে নেওয়া হয়েছে। দুপুরের মধ্যেই ময়নাতদন্ত শেষ করা হবে। এরপর তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

এর আগে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী হয়ে সৈয়দপুরের দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী ট্রেনটি (রূপসা এক্সপ্রেস) ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

স্টেশনে যাত্রাবিরতি করলে আবারও ট্রেনটিতে হামলা চালানো হয়। এ ঘটনায় পরবর্তীতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন। পরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওই সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর পুলিশ মামলাটি পুনঃতদন্ত করে। তদন্ত শেষে নতুনভাবে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৫২ জনকে এ মামলার আসামি করা হয়।

এদিকে মামলা করার পর ওই বছর কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। কিন্তু আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য তা সিআইডিতে পাঠান। পরে তদন্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে সিআইডি। হাকিম উদ্দিন ওরফে টেনু ছাড়াও গত ২৫ বছরে এই মামলার ৫২ জন আসামির মধ্যে পাঁচজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০