,

সরকারি ব্যাংকগুলোয় নতুন এমডি-চেয়ারম্যান

news-image

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াউল হাসান সিদ্দিকী, আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আতাউর রহমান প্রধান। জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান হয়েছেন জামালউদ্দিন আহমেদ। নতুন এমডিদের মধ্যে রূপালী ব্যাংকে নিয়োগ পেয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ, কর্মসংস্থান ব্যাংকে কাজী সানাউল হক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) আবুল হোসেন। অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে পুনঃ নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শামস উল ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত দুই দিনে এসব নিয়োগ দিয়ে চিঠি দিয়েছে। এর মধ্যে এমডিদের নিয়োগ কার্যকর হবে সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদ ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর। আর চেয়ারম্যানদের নিয়োগ কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর।


আর এমডিদের মধ্যে আতাউর রহমান প্রধান ছিলেন রূপালী ব্যাংকে আর ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালীতে। এমডি হিসেবে তাঁদের দুজনের ব্যাংক অদল-বদল হয়েছে। শুধু অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে রয়ে গেছেন মোহাম্মদ শামস উল ইসলাম। এই তিনজনই ২০১৬ সালের আগস্টে এমডি হিসেবে নিয়োগ পান।

কাজী সানাউল হককে এমডি হিসেবে আইসিবি থেকে কর্মসংস্থান ব্যাংকে ও আবুল হোসেনকে কর্মসংস্থান থেকে আইসিবিতে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সময় এমডিদের সর্বোচ্চ বয়স হবে ৬২ বছর, এমন প্রথা চালু করা হয়েছিল। নতুন নিয়োগের মাধ্যমে সেই প্রথা ভাঙা হয়েছে। মূলত কাউকে কাউকে ব্যাংকে রাখতেই এমনটা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান