,

মশারা বেশি কামড়ায় যাদের

news-image

আশপাশে আরো অনেক মানুষ থাকলেও মশাদের আগ্রহ থাকে বিশেষ শ্রেণির কিছু মানুষকে কামড়ানোর। এর সম্ভাব্য কিছু কারণ তুলে ধরেছেন কীটতত্ত্ববিদরা। মশারা বেশি কামড়ায় যাদের তারা হলো—

গর্ভবতী নারী : গর্ভবতী নারীরা অন্য নারীদের চেয়ে গড়ে ২১ শতাংশ বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেন। বিশেষ করে গর্ভাবস্থার তিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছাড়েন। এই ঘটনা মশাকে বেশি আকৃষ্ট করে তাঁদের কামড়াতে।

বেশি ঘাম যাদের : সাধারণত তাপমাত্রা বেশি থাকলে দেহ থেকে ঘাম বের হয়। মানুষের দেহের ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক এসিডে’র গন্ধ মশাদের বেশ প্রিয়। তাই মশার কামড় প্রতিরোধে শরীর ঘামতে দেবেন না। সম্ভব হলে দিনে দুবার গোসল করুন।

‘ও’ গ্রুপের রক্ত : মশাকে আকর্ষণের ক্ষেত্রে রক্তের গ্রুপ ভূমিকা রাখে। ‘ও’ পজিটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশ আকৃষ্ট করে। তাই এই গ্রুপের মানুষের বিশেষ সতর্ক থাকা উচিত।

পোশাকের রং : গাঢ় কোনো রং যেমন—লাল, নীল জাতীয় পোশাক মশাদের বেশ পছন্দ। তাই যে সময় মশার উপদ্রব বেশি, সেই সময় হালকা রঙের সাদা বা খাকি পোশাক পরাই শ্রেয়।

জিনগত : কোনো কোনো মানুষের দেহ স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে। সেটা জিনগত কারণেই হয়। এ জন্য মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম কামড়ায়। যাদের বেশি কামড়ায়, তাদের সতর্ক থাকা উচিত বেশি।

গ্রন্থনা : ডা. রাজিবুল ইসলাম

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান