,

সৌদিতে গৃহকর্তা ও তার ছেলের যৌ’ন নি’র্যাতনের শিকার সোনারগাঁয়ের তরুণী

news-image

সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক তরুণী। তাকে উ’দ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন তরুণীর বাবা।

উপজেলার সাদিপুর ইউনিয়ন সিংলাব গ্রামের তরুণীর বাবা জানান, তার মেয়ে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সব নিয়ম কানুন মেনে এবং প্রশিক্ষণ নিয়ে গৃহকর্মী হিসেবে বৈধভাবে গত ২ জুন সৌদি আরবের মদিনায় গমন করে। তার পাসপোর্ট নম্বর-বি পি ০০১২৫০৪, ভিসা নম্বর- ৬০৫৯৩৮১৬২৮ ও তারিখ ৩০.০৪.২০১৯।

যোগদানের কিছুদিনের মধ্যে মেয়ে মোবাইলে ফোন করে তাদের পরিবারকে জানায় গৃহকর্তা ও তার ছেলে কর্তৃক তার ওপর পাশবিক নি’র্যাতন চালানোর খবর।তরুণী তার বাবা-মাকে জানান, গৃহকর্তা ও তার ছেলে মিলে পালাক্রমে তার ওপর যৌ’ন নি’র্যাতন চালায়। সহ্য করতে না পেরে বাধা দিলে জলন্ত সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাকা দিয়ে গভীর ক্ষত তৈরি করে।

কান্নাজরিত কণ্ঠে তরুণীর বাবা বলেন, আমার আদরের ধন মেয়েকে জীবিত অবস্থায় সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জন কুমার সরকার বলেন, লিখিত আবেদন পত্র পেয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা