,

মেহেদির রং মুছতে না মুছতেই হানিমুন করে ফেরার পথে নব দম্পতির মৃ’ত্যু

news-image

নিউজ ডেস্ক।। মেহেদির রং মুছতে না মুছতেই জীবন খেলা সাঙ্গ হয়ে গেল বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া আক্তার ও তার স্বামী ইমরানের। একই সঙ্গে প্রাণ হারিয়েছে জান্নাত (২৫) ও আকিব (২৭) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরও দুই শিক্ষার্থী। শুক্রবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন কারারচর এলাকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সং’ঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তারের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরানের বিয়ে হয় সপ্তাহ খানেক আগে। নবদম্পতির বিয়ে উপলক্ষে সাদিয়া আক্তার ও ইমরান হোসেন সহপাঠীদের নিয়ে সিলেটে হানিমুনের আয়োজন করে। সেখানে পিকনিক করে রাতেই প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় তারা। প্রাইভেটকারটি শিবপুরের কারারচর নামক এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী দ্রুত বেগে ধাবমান শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সরাসরি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সং’ঘর্ষ হয়।

সং’ঘর্ষের তীব্রতায় টাল সামলাতে না পেরে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসটি প্রাইভেটকারের উপরে উঠে পড়ায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও পাঁচ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান একজন। আহত বাকি চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবপুর ও নরসিংদীর ফায়ার সার্ভিস কর্মীরা খাদে পড়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসের ও প্রাইভেটকারের দু’র্ঘটনায় হতাহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান