হোমনা পৌরসভায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
মো. আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধার সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস এবং নানা প্রকার কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে হোমনা পৌরসভার আয়োজনে শোক র্যালি, আলোচনা সভা, পৌরসভার ৯টি ওয়ার্ডে কাঙ্গালী ভোজ ও তবারক বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে দিবসটির যাত্রা শুরু হয়। পরে হোমনা পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যন নাছিমা আক্তার রীনা, হোমনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খন্দকার মো. মহিউদ্দিন, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভূঁইয়া, পৌর কাউন্সিলর লিটন মিয়া, আবুল হোসেন, রাজু আহমেদ রাজ মিয়া, আবদুল বাতেন, শাহনুর রহমান সুমন, কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, কাদির মিয়া ও আবদুস সোবহান সোহাগ এবং ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবি, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের জনসাধারণ। অপরদিকে আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌর আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত বিভিন্ন স্পট পরিদর্শন, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। অনুষ্ঠান গুলোর উদ্বোধন করেন। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উস্থিত ছিলেন।











