,

ডেঙ্গু থেকে বাঁচতে ছুটি থেকে ফিরে যা অবশ্যই করতে হবে

news-image

অদ্রিক হাসান : ডেঙ্গু ! আতঙ্কের নতুন নাম না হলেও আমাদের কাছে এর ভয়াবহতা বিগত বছরের থেকে এই বছর কতটা বেশি তা আমরা সবাই জানি। ঈদের আগে সকলের কাছে সরকার ও বিভিন্ন সংস্থা থেকে নানা ধরনের সতর্কতামূলক বার্তা দেয়া হয়েছিল, কিভাবে ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে বাঁচিয়ে রাখা যায় ও একে প্রতিরোধ করা যায়।
তারই ধারাবাহিকতায় নাগরিকদের সুস্থতার কথা মাথায় রেখে সরকার ও বিভিন্ন সংস্থা থেকে ঈদের ছুটি শেষ করে বাসায় এসে কি কি করণীয় তাও বলে দিয়েছেন। বিশেষ করে শিশুদের জন্য যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ।

যাদের বাড়িতে মশা মারার স্প্রে আছেঃ

• প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের প্রধান দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় ঘরের আনাচে-কানাচে, পর্দার পেছনে, খাটের নিচে স্প্রে করবেন।
• কোনোভাবেই শিশু, বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী নারী প্রথমে ঘরে ঢুকবেন না।
• মশা মারার ওষুধ স্প্রে করার পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন।
• আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সব দরজা জানালা খুলে দেবেন।
• কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।

যাদের বাড়িতে মশা মারার স্প্রে নেইঃ

• সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরে ঢুকে সব দরজা জানালা খুলে দেবেন।
• ফ্যানগুলো ছেড়ে দেবেন।
• কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।
• এই কাজগুলো শেষ করার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করবেন।

সুস্থ দেহ সুস্থ মন , ভাল থাকুন সারাক্ষন

তথ্যঃ সমকাল

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা