,

প্রকাশ্যে দিবালোকে আ. লীগ কর্মীর বসতবাড়ি গুড়িয়েদিলদুর্বৃত্তরা

news-image

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমি থেকে উচ্ছেদ করতে হামলা চালিয়ে এক আওয়ামী লীগ কর্মীর বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এক বেলার খাবার তো দূরের কথা, ঘরটিতে এখন রাত্রি যাপন করার মতও কোন পরিবেশ নেই।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আ. লীগ কর্মী আফজাল মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

বিবাদমান জমি থেকে উচ্ছেদের উদ্দেশে দৈবজ্ঞহাটি গ্রামের বকর ও আতিয়ার খান এর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে দাবি করে বর্তমানে জেল হাজতে থাকা আফজাল মোল্লার স্ত্রী মরিয়ম বেগম জানান, আমার স্বামী (আফজাল মোল্লা) আওয়ামী লীগের অনেক পুরানো কর্মী। অনেক ষড়যন্ত্রের মধ্যে আমরা বেঁচে আছি। রবিবার প্রথম দফায় হামলার পরে থানায় মামলা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত সন্ত্রাসীরা আবারও হামলা করে ঘর ও সকল গাছপালা মাটিতে মিশিয়ে দিয়েছে। নগদ ৮৫ হাজার টাকাসহ হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকার মালামাল।

তিনি জানান, ‘তাদের এই বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্যই একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে আফজাল মোল্লার নামে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক মামলাসহ অনেক মামলা সাজিয়ে তাকে জেলহাজতে ঢুকিয়ে রেখেছে’। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মরিয়ম বেগম।

এ বিষয়ে আতিয়ার খান খান বলেন, ‘ওই জমি নিয়ে মামলা চলছে। কিন্তু মামলায় নিস্পত্তি হতে দেরি হচ্ছে তাই আমরা নিজেরাই ব্যবস্থা নিয়েছি। ওই জমি আমাদের’।

থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, আফজাল মোল্লার বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আব্দুর রহমান ও রবিউল শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান