,

টাঙ্গাইলের ঘাটাইলে কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত, নিবৃত্ত করতে পুলিশের গুলি

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে কোরবা‌নি করতে যাওয়া মহিষ হঠাৎ লা‌ফি‌য়ে উঠে শিংয়ের গুঁতোয় ১১ জন‌কে আহত ক‌রে‌ছে। প‌রে ওই ম‌হিষ‌কে নিয়ন্ত্র‌ণে আন‌তে এক রাউন্ড গু‌লি ছুঁড়েছে ভুঞাপুর পু‌লিশ। তবে পু‌লি‌শের ছোড়া গু‌লি ম‌হি‌ষের গা‌য়ে লা‌গে‌নি। এদিকে হাজারও উৎসুক জনতা ভিড় করায় পুলিশ আর পরের পদক্ষেপ নিতে পারেনি। রাত ৮টা পর্যন্ত খ্যাপাটে ওই মহিষটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

‌সোমবার সকাল ১১টার দি‌কে ঘাটাইল উপ‌জেলার যু‌গিহা‌টি গ্রা‌মে আরিফুল সরকা‌রের বা‌ড়ি‌তে এই ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, ঈ‌দ উপল‌ক্ষে যু‌গিহা‌টি গ্রা‌মের আরিফুল ইসলা‌মের এক‌টি ম‌হিষ ক‌য়েকজন মি‌লে কুরবা‌নি দি‌চ্ছিলেন। এ সময় ম‌হিষ‌টি মা‌টি থে‌কে লা‌ফি‌য়ে ওঠে। প‌রে সেখা‌নে থাকা একই প‌রিবা‌রের ৫ জন‌কে আহত ক‌রে। পরে ম‌হিষ‌টি ভুঞাপুর উপ‌জেলার কাগমা‌রি পাড়ায় চরায় চ‌লে আসে। প‌রে ভুঞাপুর থানা পু‌লিশ ওই ম‌হিষ‌কে থামাতে গু‌লি ছোঁড়ে। তবে সে‌টি ম‌হি‌ষের গা‌য়ে লা‌গে‌নি।

ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক টিটু চৌধুরী জানান, ভুঞাপুর উপ‌জেলার ইউএনও ঝোটন চ‌ন্দের নি‌র্দে‌শে ক্ষিপ্ত ওই ম‌হিষ‌ লক্ষ্য ক‌রে এক রাউন্ড গু‌লি ছোড়া হয়। ততক্ষ‌ণে ম‌হিষ‌টি‌ দেখ‌তে আশপা‌শের হাজা‌রও উৎসুক মানুষ চ‌লে আসে। বারবার উৎসুক জনতা‌কে সরতে মাই‌কে ঘোষণা দেওয়া হলেও তারা কেউ সরেনি। রাত ৮টার পরও ম‌হিষ‌টি‌ নিয়ন্ত্র‌ণে আনা সম্ভব হয়‌নি। ত‌বে ম‌হিষ‌টি প্রায় তিন ঘণ্টা যাবত একই স্থা‌নে দাঁড়ি‌য়ে আছে। পরে নিরাপত্তার স্বার্থে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান