,

হাতে মেহেদি দিতে গিয়ে দলবদ্ধ ধ’র্ষণের শিকার মেয়েটির অবস্থা আশ’ঙ্কাজনক

news-image

ভোলা প্রতিনিধি: ভোলায় ঈদের আগে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে হাত, পা ও মুখ বেঁধে গণধ’র্ষণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে ভোলা মডেল থানায় মামলাটি করেছেন। এ ঘটনায় ধ’র্ষণের সহযোগী সন্দেহে মো. জামাল আকরাম (৩০) নামে একজনকে আটক করেছে পু’লিশ।

ভোলা পু’লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ৩ জনকে আ’সামি করে মা’মলা হয়েছে। এদের মধ্যে আল আমিন ও মঞ্জুর আলম নামে দুইজন রয়েছে। অন্যজনের নাম মামলার তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, এ ঘটনায় পু’লিশ একজনকে আ’টক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও ধ’র্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ধ’র্ষিতার পরিবার ও পু’লিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর শিপলী গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া (১২) এক স্কুলছাত্রী ঈদ উপলক্ষে হাতে মেহেদি লাগাতে প্রতিবেশী লিজা বেগমের কাছে যান। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া আল আমিন ও মঞ্জুর আলম তাকে ডেকে একটি ঘরে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ধ’র্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ধ’র্ষিতার পরিবারের সদস্যরা মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মমিনুল ইসলাম ধ’র্ষণের আলামত পেয়েছেন বলে স্বীকার করে জানান, ধ’র্ষিতার বয়স কম হওয়ায় তার অবস্থা আশ’ঙ্কাজনক। ধ’র্ষিতার প্রচুর র’ক্তক্ষ’রণ হচ্ছে। ডাক্তার না থাকায় সেলাই দেয়ার মতো অবস্থা ভোলায় নেই। মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা