,

মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফ’র

news-image

দিনাজপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায় মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ’র এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া এবং বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সন্ধু ও জগদিশ প্রসাদ দু’বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিএসএফের পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের ৭ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতি বছরই দু’দেশের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা