,

জোড়া লাগানো এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জোড়া লাগানো এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে আজ রবিবার দুপুরে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার পর তাদের দুইজনের মাথা আলাদা করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসা শেষে সিএমএইচে চূড়ান্ত অপারেশনের পর তাদের যুক্ত মাথা পৃথক করা হয়েছে। পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর। এরপর তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট তৌফীক নাওয়াজকে দেখতে যান। তিনি চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা