,

অতিরিক্ত ভাড়া আদায় : নাটোরে রোদেলা পরিবহনের চালক ও সুপারভাইজারকে আটক

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে নাটোরে রোদেলা পরিবহনের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে বাসটি। শুক্রবার দুপুরে মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন জানান, রোদেলা পরিবহন নামের একটি বাস রাজশাহী থেকে নাটোর পর্যন্ত যাত্রী পরিবহন করে। কিন্তু বাসের চালক ও সুপারভাইজার যাত্রী উঠানোর সময় বগুড়া যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে। পরে বাসে থাকা এক যাত্রী বিষয়টি পুলিশ সুপার লিটন কুমার সাহাকে অবহিত করে। বাসটি নাটোরে এসে পৌঁছানোর পর বগুড়া না গিয়ে যাত্রী নামিয়ে দেয়। এসময় বাসের চালক শাহিন হোসেন এবং সুপারভাইজার লিলেন হোসেনকে আটক করে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে যাত্রীরা থানায় সামনে এলে কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা