রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন বন্ধ থাকবে রংপুরের দমদমা সেতু

news-image

রংপুর ব্যুরো : ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা সেতু সংস্কারের জন্য ঈদের রাত থেকে পরদিন ভোর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফিরোজ আহামেদ।

তিনি জানান, রংপুর-ঢাকা মহাসড়কে ‘দমদমা সেতু মেরামতের বিষয়টি স্থানীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে জনসাধারণ ও যানবাহন চালকদের অবগত করা হয়েছে। দমদমা সেতুটি ১৯৬২ সালে নির্মাণ করা হয়। সেতুটির স্থায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়া বেশ কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে। সড়ক বিভাগ থেকে সেতুর নিচে বালুর দিয়ে তৈরি করা হয়েছে বিকল্প পিলার।

তিনি আরোও জানান, সেতুর মেরামত কাজের সময়ে চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। সেজন্য সড়ক বিভাগ প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই কাজের সময়ে রংপুর-মিঠাপুকুর মহাসড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক হিসেবে রংপুর (টার্মিনাল)-বদরগঞ্জ-মধ্যপাড়া-মিঠাপুকুর সড়ক ব্যবহার করতে হবে চালকদের।

উল্লেখ্য, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার জেলার শত শত যানবাহন এই সেতুর ওপর নির্ভরশীল।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী