,

কোচিং করতে ঢাকায় এসে ডেঙ্গুতে মারা গেল নাটোরের সুকান্ত

news-image

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের ছাত্র সুকান্ত রোজারিও (১৯) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার সকালে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার বনপাড়া ছাতিয়ানগাছা গ্রামের মৃত সুনীল রোজারিও’র একমাত্র ছেলে।

বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের শিক্ষক বাবলু রেনেতোস কোড়াইয়া জানান, সুকান্ত এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণের জন্য ঢাকায় গিয়েছিল। ফার্মগেট এলাকায় আত্মীয়ের বাসায় অবস্থান করছিল। গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে ভুগে অবশেষে তার অকাল মৃত্যু হয়। সুকান্ত তিনবোনের মধ্যে একমাত্র ভাই ছিল।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। তিনি নিজে গিয়ে মৃতের আত্মীয় স্বজনকে শান্তনা জানিয়ে এসেছেন। তবে নাটোরের সিভিল সার্জন ইসাহাক আলী জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি